আইএলও’র প্রতি পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান: শ্রম ইস্যুকে রাজনৈতিকভাবে ব্যবহার করবেন না

আইএলও’র প্রতি পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান: শ্রম ইস্যুকে রাজনৈতিকভাবে ব্যবহার করবেন না

উত্তরদক্ষিণ । বুধবার, ১৯ অক্টোবর ২০২২। আপডেট ১৬:৩৫

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, শ্রম অধিকার ইস্যুকে রাজনৈতিকভাবে ব্যবহার করবেন না। বুধবার (১৯ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সেমিনারে তিনি এ কথা বলেন।

ড. মোমেন বলেন, আইএলও দীর্ঘদিন বাংলাদেশের সঙ্গে কাজ করছে। বাংলাদেশের অভিজ্ঞতা তারা নিশ্চয়ই কাজে লাগাতে পারে। আইএলও-বাংলাদেশ সরকার পথ চলার ৫০ বছর পূর্তিতে এ আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইএলও।

আন্তর্জাতিক শ্রম সংস্থা

বিশেষ অতিথি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এহসান-ই-ইলাহী বলেন, বাংলাদেশ আইএলও’র ৩৬টি কনভেনশন রেটিফাই করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ে ৮টি কনভেনশন রেটিফাই করেছে। শ্রম অধিকার নিশ্চিতে আমরা বদ্ধ পরিকর। তিনি বলেন, আমরা শ্রম আইন সংশোধন করেছি। বেশ কয়েকটি কমিটির পরামর্শ নিয়ে শ্রম আইন সংশোধন করা হয়ে থাকে। বাংলাদেশ আন্তর্জাতিক মান অনুযায়ী শ্রম আইন তৈরির চেষ্টা করছে।

সেমিনারের বিশেষ অতিথি আইন, বিচার ও সংসদ মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব মইনুল কবির বলেন, আগামী ২০ বছরের মধ্যে আমরা সব প্রকার শ্রম অধিকার বাস্তবায়ন করতে সক্ষম হবো বলে আশা করছি। তিনি বলেন, অপ্রাতিষ্ঠানিক শ্রম খাত দেশের জিডিপিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশের শ্রম খাতে ৮৫ শতাংশই অপ্রাতিষ্ঠানিক খাতে সম্পৃক্ত। এ খাতের দিকে বিশেষ মনোযোগ দেওয়ার আহ্বান জানান মইনুল কবির।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading