সাকিবের মাথায় বিশ্বসেরার মুকুট

সাকিবের মাথায় বিশ্বসেরার মুকুট

উত্তরদক্ষিণ । বুধবার, ১৯ অক্টোবর ২০২২। আপডেট ১৬:২৫

ক্রিকেট বিশ্ব টি-টোয়েন্টির উন্মাদনায় ভাসছে। অষ্ট্রেলিয়ায় ইতোমধ্যেই শুরু হয়ে গেছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে সুপার টুয়েলভের জমজমাট লড়াই শুরু হতে আর দিন দুয়েক বাকি। এর মধ্যেই টাইগার কাপ্তান সাকিব বয়ে আনলেন সুসংবাদ।

নিউজিল্যান্ডে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দল ব্যর্থ হলেও ব্যাট ও বল হাতে পারফর্ম করেছেন । তিন ম্যাচে ১৫৪ রান করে সিরিজে দেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। যার সুবাদে আইসিসি অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে পুরনো জায়গায় ফিরলেন তিনি। আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নাবিকে পেছনে ফেলেন তিনি।

খেলোয়াড়দের র‍্যাঙ্কিং হালনাগাদ করে বুধবার (১৯ অক্টোবর) ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) র‍্যাঙ্কিং প্রকাশ করেছে। ২৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছেন সাকিব। ২৪৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নাবি। ২৪৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ইংল্যান্ডের মঈন আলী। ইন্ডিয়া থেকে শীর্ষ দশে স্থান পেয়েছেন হার্দিক পান্ডিয়া। ১৭৩ পয়েন্ট নিয়ে তালিকায় তার অবস্থান ৫ম।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading