যেকোনও দেশ বাংলাদেশে বিনিয়োগ করলে লাভবান হবে: বাণিজ্যমন্ত্রী

যেকোনও দেশ বাংলাদেশে বিনিয়োগ করলে লাভবান হবে: বাণিজ্যমন্ত্রী

উত্তরদক্ষিণ । বুধবার, ১৯ অক্টোবর ২০২২। আপডেট ১৮:৩৫

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রায় ৪ বিলিয়ন মানুষের অর্থনৈতিক উন্নয়নে এশিয়ান ট্রেড প্রমোশন ফোরাম (এটিপিএফ) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এর মাধ্যমে পারস্পরিক তথ্য বিনিময়, যৌথভাবে প্রকল্প গ্রহণ করে তা বাস্তবায়ন করা হলে সবাই উপকৃত হবে। তিনি আরও বলেন, বাংলাদেশ সব বিনিয়োগের নিরাপত্তা দিচ্ছে। যেকোনও দেশ বাংলাদেশে বিনিয়োগ করলে লাভবান হবে।

বুধবার (১৯ অক্টোবর) ঢাকায় এশিয়ান ট্রেড প্রমোশন ফোরাম (এটিপিএফ) এর দু’দিনব্যাপী ৩৫তম সিইও সভার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

এশিয়ান ট্রেড প্রমোশন ফোরাম (এটিপিএফ) এর দু’দিনব্যাপী ৩৫তম সিইও সভার উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

টিপু মুনশি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় দেশের গুরুত্বপূর্ণ স্থানে ১০০টি স্পেশাল ইকোনমিক জোন গড়ে তোলার কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। বেশ কয়েকটির কাজ এখন শেষ পর্যায়ে। এখানে বিভিন্ন দেশের বিনিয়োগের সুযোগ রয়েছে। বাংলাদেশে পর্যাপ্ত দক্ষ জনশক্তি রয়েছে। বাংলাদেশ প্রায় ১৭ কোটি মানুষের একটি বড় বাজার, পাশাপাশি ইন্ডিয়া ও চীন বিশাল বাজার। কম খরচে বাংলাদেশে পণ্য উৎপাদন করে রফতানি করার সুযোগ রয়েছে। বাংলাদেশ সরকার এখানে বিনিয়োগের ক্ষেত্রে পর্যাপ্ত সুযোগ-সুবিধা দিচ্ছে, যা বিনিয়োগকারীদের জন্য খুবই আকর্ষণীয়।

প্রসঙ্গত, এশিয়ান ট্রেড প্রমোশন ফোরাম (এটিপিএফ) এর মোট সদস্য ২৩টি দেশ। ফোরামের সদস্য দেশগুলো হলো— অস্ট্রেলিয়া, চীন, বাংলাদেশ, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, নেপাল, কম্বোডিয়া, হংকং, ম্যাকাউ চায়না, ইন্ডিয়া, জাপান, রিপাবলিক অব কোরিয়া, মালয়েশিয়া, মঙ্গোলিয়া, ব্রুনাই দারুসসালাম, মায়ানমার, শ্রীলঙ্কা, পাকিস্তান, চাইনিজ তাইপে ও ভিয়েতনাম। ফোরামের সচিবালয়ের দায়িত্ব পালন করছে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেটরো)।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading