হোয়াটসঅ্যাপে বারবার ‘গুড মর্নিং’ বলা মানা কেন?
উত্তরদক্ষিণ । বুধবার, ১৯ অক্টোবর ২০২২। আপডেট ২১:০০
‘গুড মর্নিং’ আমাদের প্রাত্যহিক জীবনের বহুল প্রচলিত একটি শব্দ। সরাসরি কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সবাই তাদের প্রিয়জনদের কাছে এই বার্তা দেয়। কিন্তু হোয়াটসঅ্যাপ বলছে এই বার্তা দিলে আপনার কাউন্টটি নিষিদ্ধ হবে। কারন কী, প্রশ্ন থেকে যায়।
সেই প্রশ্নের উত্তর দিয়ে হোয়াটসঅ্যাপ বলছে ‘পরিষেবার নিয়মনীতি’ ভঙ্গ করলে সেই অ্যাকাউন্টগুলো নিষিদ্ধ করে দেওয়া হবে। আর সেই নিয়মেই ঘনঘন ‘গুড মর্নিং’ জাতীয় মেসেজ পাঠানো যাবে না। ঘনঘন এই বার্তা হোয়াটসঅ্যাপের কছে ‘স্প্যাম’ বলে গণ্য।যদি হোয়াটসঅ্যাপ জানতে পারে আপনি অন্য কারও নামে ফেক অ্যাকাউন্ট খুলেছেন, তাহলে তৎক্ষণাৎ সেই অ্যাকাউন্টটি ডিলিট করা হবে।
এছাড়াও হোয়াটসঅ্যাপের পরিবর্তে কোনও থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করলেও বিপদ বাড়তে পারে। হোয়াটসঅ্যাপ ডেল্টা, জিবিহোয়াটসঅ্যাপ কিংবা হোয়াটসঅ্যাপ প্লাসের মতো অ্যাপ ব্যবহার করলেও অ্যাকাউন্টটি নিষিদ্ধ হতে পারে।
ইউডি/সুপ্ত

