টাকা পাচারের বিষয়ে তদন্ত হচ্ছে: মোজাম্মেল হক

টাকা পাচারের বিষয়ে তদন্ত হচ্ছে: মোজাম্মেল হক

উত্তরদক্ষিণ । বুধবার, ১৯ অক্টোবর ২০২২। আপডেট ২০:৪৫

আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বিদেশে টাকা পাচারের বিষয়ে তদন্ত হচ্ছে। আর এই তদন্ত শেষে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

বুধবার (১৯ অক্টোবর) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে তিনি এ কথা জানান। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা

মোজাম্মেল হক বলেন, দেশ থেকে টাকা পাচারের বিষয়ে ইদানিং আমরা পত্র-পত্রিকায় দেখেছি। সেগুলো তদন্ত করে দেখা হবে। ইতোমধ্যে অনেকে ধরাও পড়েছেন। মানি একচেঞ্জ সংশ্লিষ্ট সাত শতাধিক প্রতিষ্ঠান শনাক্ত করা হয়েছে।

মন্ত্রী বলেন, তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং ক্ষেত্র বিশেষ তাদের লাইসেন্স বাতিল করা হবে বা আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, গোয়েন্দা সংস্থাগুলো সফলভাবে তাদের শনাক্ত করতে পেরেছে। এখন তাদের নিয়ে তদন্ত হচ্ছে।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading