টি-টোয়েন্টি বিশ্বকাপ: উইন্ডিজের পুঁজি ১৪৬, পারবে কী আয়ারল্যান্ড?

টি-টোয়েন্টি বিশ্বকাপ: উইন্ডিজের পুঁজি ১৪৬, পারবে কী আয়ারল্যান্ড?

উত্তরদক্ষিণ । শুক্রবার, ২১ অক্টোবর ২০২২। আপডেট ১২:১০

সুপার টুয়েলভে যাবে কোন দল, উত্তর সহজ তারা জিতবে তারাই যাবে। এমন সমীকরণের ম্যাচে দুবারের বিশ্বচ্যাম্পিয়ন উইিন্ডিজ ১৪৭ রানের টার্গেট দিলো আয়ারল্যান্ডকে।

হোবার্টের বেলেরিভ ওভালে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুটা মোটেই ভালো হয় ক্যারিবিয়ানদের। ইনিংসের তৃতীয় ওভারে দলীয় ১০ রানের মাথায় ১ রান করে বিদায় নেন ওপেনার কাইল মেয়ার্স। মেয়ার্সের বিদায়ে ক্রিজে আসেন এভিন লুইস। লুইসের সঙ্গেও জুটি জমাতে পারেননি আরেক ওপেনার জনসন চার্লস। দলীয় ২৭ রানে চার্লস বিদায় নিলে দ্বিতীয় উইকেট হারায় ক্যারিবীয়রা।

এরপর প্রতিরোধ গড়ার চেষ্টা করেন লুইস ও চারে নামা ব্রেন্ডন কিং। দুইজন মিলে দেখেশুনে খেলে কাটিয়ে দেন পাওয়ারপ্লে। দলও দলীয়ও পঞ্চাশের ঘর পেরিয়ে ছুটতে থাকে নিরাপদ সংগ্রহের দিকে। ঠিক তখনি ইনিংসের মধ্য পথে ১৮ বলে ১৩ রান করে ধরা পড়েন লুইস।

লুইসের বিদায়ের পর খুব দ্রুত দুই উইকেট হারায় ক্যারিবীয়রা। একে একে বিদায় নেন অধিনায়ক নিকোলাস পুরান (১৩) ও রভম্যান পাওয়েল (৬)। আর তাতেই ব্যাকফুটে চলে যায় সাবেক চ্যাম্পিয়নরা। ব্যাটারদের আসা যাওয়ার মিছিলে একপ্রান্ত আগলে ছিলেন কিং। শেষ দিকে ওডেন স্মিথকে নিয়ে দলকে লড়াই করার মতো পুঁজি এনে দেন এই ব্যাটার। তাতে ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৪৬ রান করতে সক্ষম হয় উইন্ডিজ।

দলের পক্ষে সর্বোচ্চ ৬২ রান করেন কিং। তার ৪৮ বলের ইনিংসে ছিলো ৬ টি চার ও ১ টি ছক্কার মার। অপরপ্রান্তে ১২ বলে ১ চার ও ২ ছক্কায় ১৯ রানের ক্যামিও ইনিংস উপহার দেন ওডেন স্মিথ।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading