বৈশ্বিক সংকট বিবেচনায় নিত্য পণ্যের দাম তেমন বাড়েনি : বাণিজ্যমন্ত্রী
উত্তরদক্ষিণ । শুক্রবার, ২১ অক্টোবর ২০২২। আপডেট ১২:৪৫
বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় দেশে নিত্যপণ্যের দাম খুব বেশি বাড়েনি বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। পরিস্থিতি বিবেচনা করে এটি সহ্য করতে হবে বলেও জানান তিনি। শুক্রবার (২১ অক্টোবর) রংপুরে দুই দিনের সফরে এসে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ভোজ্যতেলের প্রসঙ্গে তিনি বলেন, কিছু অসাধু ব্যবসায়ী সুযোগ নিয়ে বেশি দামে বিক্রি করছে। ভোজ্যতেল নিয়ে কারসাজি করা অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
টিপু মুনশি বলেন, বৈশ্বিক মন্দা মোকাবিলায় সরকার প্রস্তুত রয়েছে। দেশে এক ইঞ্চিও জমি যেন খালি পড়ে না থাকে সেলক্ষ্যে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। দেশে খাদ্য উৎপাদন বৃদ্ধি করে বৈশ্বিক মন্দা মোকাবিলা করা হবে। বৈশ্বিক মন্দার কারণে আমাদের সমস্যা হতেই পারে। এই বিপদটি সবাই মিলে মোকাবিলা করতে হবে।
ইউডি/সুপ্ত

