দেশে দৈনিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু ১৭ জনের: জরিপ

দেশে দৈনিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু ১৭ জনের: জরিপ

উত্তরদক্ষিণ । শুক্রবার, ২১ অক্টোবর ২০২২। আপডেট ১৬:২৫

গত এক বছরে দেশে সড়ক দুর্ঘটনায় গড়ে দৈনিক ১৭ জনের প্রাণহানি হয়েছে। আর গত ১০ বছরে সড়কে প্রতিদিন মারা গেছেন গড়ে ১৪ জন।শুক্রবার (২১ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সড়ক নিরাপত্তাবিষয়ক সংলাপে এসব তথ্য তুলে ধরেছেন গবেষক কাজী আবুল আল আতাহিয়া। বাংলাদেশ ইনিশিয়েটিভ, সেবক ও ড্রাইভার্স ট্রেনিং সেন্টার এ সংলাপের আয়োজন করে।

সড়ক দুর্ঘটনার বার্ষিক পরিসংখ্যান তুলে ধরে কাজী আবুল আল আতাহিয়া জানান, গত এক বছরে দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৫ হাজার ৩৭১টি। এতে আহত হয়েছেন ৭ হাজার ৪৬৮ জন, শারীরিকভাবে অক্ষম হয়েছেন ১২ হাজার ৫০০ জন এবং মারা গেছেন ৬ হাজার ২৮৪ জন।

বাংলাদেশ ইনিশিয়েটিভ, সেবক ও ড্রাইভার্স ট্রেনিং সেন্টার নিরাপত্তাবিষয়ক সংলাপের আয়োজন করে

তিনি বলেন, ইচ্ছাশক্তি থাকলে আমরা যেকোনো দুর্যোগ মোকাবিলা করতে পারি। এর প্রমাণ করোনা মহামারি মোকাবিলা। কিন্তু, আমরা সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কাজ করছি না। এ বিষয়ে নজর দেওয়া দরকার।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. শামছুল হক বলেন, দুর্ঘটনাগুলো আমাদের হাতেই তৈরি। তাই, এগুলোকে দুর্ঘটনা বলা যায় না। এটা ক্র্যাশ। দেশে নিরাপদ চালক তৈরি করা খুব জরুরি।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading