‘লাভ বাইট’: নয়া বিতর্কে শ্রীদেবী কন্যা

‘লাভ বাইট’: নয়া বিতর্কে শ্রীদেবী কন্যা

উত্তরদক্ষিণ । শনিবার, ২২ অক্টোবর ২০২২। আপডেট ১৬:০০

আগামী মাসে আসছে নতুন্ন ছবি ‘মিলি’। তাই নিয়ে সংবাদের শিরোনাম হচ্ছেন জাহ্নবী কাপুর। ইতোমধ্যেই সিনেমার ট্রেলার বেশ হিট। আগামী ৪ নভেম্বর মুক্তি পাচ্ছে এই সিনেমা। বনি কাপুরের প্রযোজনায়ই আসছে এই ছবি। যদিও দিন দুই ধরে জাহ্নবী খবরে আরো একটি কারণে। আর তা হলো ‘লাভ বাইট’।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের কিছু ছবি শেয়ার করেছিলেন শ্রীদেবী কন্যা। ‘মিলি’র প্রচারে কালোর মধ্যে সাদা লেইস দেওয়া বডি হাগিং পোশাকে দেখা মিলেছিল জাহ্নবীর। এই পোশাকে একাধিক ফটোশুটের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছিলেন।

তবে বিতর্ক তৈরি হয় ফটোশুটের সময়ের নেপথ্যের ভিডিও শেয়ার করে নেন যখন। তাতে নায়িকার বগলের কাছে দেখা যায় একটা দাগ। যা দেখে অনেকেই বলছেন, এটা আসলে ‘লাভ বাইট’। ফলত যতটা না চর্চা হচ্ছে জাহ্নবীর ঝলকানো লুক দেখে, তার থেকে বেশি আলোচনায় এই ‘রহস্যময়’ দাগ।

জাহ্নবীর এই ভিডিওতে এক নেটিজেন মন্তব্য করলেন, এটা কি লাভ বাইট? নাকি আমি ভুল ভাবছি! অন্য একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন. আপনার বগলের কাছে একটি লাভ বাইট দেখতে পাচ্ছি। এটা কি ইচ্ছা করেই দেখাচ্ছেন নাকি সবার নজর এড়িয়েছে!। আরেকজন কমেন্টে লিখেছেন- আন্ডার আর্মে লাভ বাইট কে দেয় ভাই।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading