টি-টোয়েন্টি বিশ্বকাপ: ইন্ডিয়া-পাকিস্তান মহারণ আজ
উত্তরদক্ষিণ । রবিবার, ২৩ অক্টোবর ২০২২। আপডেট ০৮:০০
২০২১ সালের ২৪ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিলো বিশ্ব ক্রিকেটের দুই চিরপ্রতিন্দ্বন্দি ইন্ডিয়া-পাকিস্তান। এক বছরের ব্যবধানে আবারও বিশ্বকাপের মঞ্চে হতে যাচ্ছে তাদের ক্রিকেট যুদ্ধ।
অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বের চতুর্থ ও নিজেদের প্রথম ম্যাচে আজ রবিবার মুখোমুখি হবে দুই দল। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে বহু কাঙ্খিত এই ক্রিকেট লড়াই।
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপেও নিজেদের প্রথম ম্যাচ খেলেছিলো বাবর-রোহিতরা। ঐ ম্যাচটি পাকিস্তানের জন্য শেষ পর্যন্ত চিরস্মরণীয় হয়ে থাকে। বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের মত ইন্ডিয়াকে হারানোর নজির গড়ে পাকিস্তান। ইন্ডিয়ার বিপক্ষে ১০ উইকেটে বড় জয় পায় পাকিস্তান
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্ততি হিসেবে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি ম্যাচ খেলেছে ইন্ডিয়া ও পাকিস্তান। এশিয়া কাপের ফাইনালে উঠতে না পারা ইন্ডিয়া এরপর ঘরের মাঠে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দু’টি দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে। তিন ম্যাচের দুই সিরিজই ২-১ ব্যবধানে জিতে টিম ইন্ডিয়া।
পাকিস্তানের বিপক্ষে ম্যাচকে বিশ্বকাপের সবচেয়ে বড় ম্যাচ হিসেবে অভিহিত করেছেন ইন্ডিয়ার অধিনায়ক রোহিত বলেন, আমি জানি সবাই পাকিস্তানের ম্যাচ মানেই উত্তেজনা। বিশ্বকাপের সব থেকে বড় ম্যাচ এটি।
এদিকে, ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচ বলেই নিজেদের উজার করে দেয়ার ঘোষণা দিয়ে রেখেছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। তিনি বলেন, গত বছরও বিশ্বকাপে তাদের বিপক্ষে ম্যাচ নিয়ে আমরা সেরা প্রস্তুতি নিয়েছি। এবারও এর ব্যতিক্রম নয়।
ইউডি/সুপ্ত

