লিটন কেন টপ অর্ডারে নেই?
উত্তরদক্ষিণ । রবিবার, ২৩ অক্টোবর ২০২২। আপডেট ০৯:০০
ব্যাটারদের মধ্যে এই মুহূর্তে টাইগার স্কোয়াডে সবচেয়ে সফল ব্যাটার লিটন দাস। টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি ফরম্যাট অনুযায়ী তার ব্যাট হাসছেই। দারুণ-দারুণ ক্লাসিক্যাল ইনিংস খেলে ইতোমধ্যেই ক্রিকেট বিশেষজ্ঞদের মনও জয় করে নিয়েছেন এই টপঅর্ডার। কিন্তু কোনো কারন ছাড়াই লিটনকে টপ অর্ডারে না দেখে কারন খুঁজছেন জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে। তিনি বলেন, আমি বুঝতে পারছি না কেন তারা লিটনকে ওপেনিং থেকে নিচে নামিয়ে দিলো। টপ অর্ডার থেকে কেন অন্য কোথাও সরিয়ে নেয়া হলো? সে তো টি-টোয়েন্টির সেরা ব্যাটার। বাংলাদেশ থেকে আমি লিটন দাসকে বেছে নেবো।
বাংলাদেশের এবারের বিশ্বকাপ স্কোয়াডে তরুণদের আধিক্য বেশী। ১৫ সদস্যের দলে অস্ট্রেলিয়ার মাটিতে খেলার অভিজ্ঞতা রয়েছে কেবল দুই জনের। টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো মঞ্চে টাইগার অধিনায়ক সাকিব আল হাসান একমাত্র অভিজ্ঞ ক্রিকেটার। যিনি বাংলাদেশকে দীর্ঘদিন ধরে প্রতিনিধিত্ব করে আসছেন সেই অলরাউন্ডারকে বিশ্বকাপে দলের সেরা ক্রিকেটার মানতে চান না হার্শা ভোগলে, তার মতে লিটন দাস এই মুহূর্তে টাইগারদের সেরা ক্রিকেটার।

জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজের প্লেয়ার টু ওয়াচ আউট ভিডিওতে ভোগলে বলেন, আমি বিশ্বাস করি এখন টি-টোয়েন্টিতে বাংলাদেশের সেরা খেলোয়াড় লিটন দাস। বাংলাদেশের সেরা ক্রিকেটার সাকিব তা পরিসংখ্যান সহজেই বলে দেয়। তবে হার্শার মতে ১২-১৪ মাস আগে সাকিব যেমন ছিল এখন তেমন নেয়। সম্প্রতি লিটন দাস দারুণ ফর্মে রয়েছেন। টেস্ট থেকে ধরে ওয়ানডে সব ফরম্যাটেই টাইগার জার্সিতে পাচ্ছেন একের পর এক সাফল্য।
কিন্তু বাংলাদেশের ওপেনিং পরীক্ষার জেরে নিজের ব্যাটিং পজিশন পরিবর্তন করতে হয়েছে লিটনের। বাংলাদেশ টিম ম্যানেজম্যান্টের এই সিদ্ধান্ত হার্শা কোনো ভাবেই বুঝতে পারছেন না। তারপরও তার মতে চলতি বিশ্বকাপের টাইগারদের সেরা ক্রিকেটার হবেন লিটন।
ইউডি/সুপ্ত

