করোনা আক্রান্ত হয়েও নজির গড়লেন আইরিশ ক্রিকেটার

করোনা আক্রান্ত হয়েও নজির গড়লেন আইরিশ ক্রিকেটার

উত্তরদক্ষিণ । রবিবার, ২৩ অক্টোবর ২০২২। আপডেট ১৪:২০

করোনা পজিটিভ হলেও কোনো ক্রিকেটার চাইলে খেলা চালিয়ে যেতে পারবেন বলে জানিয়েছিলো নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এর প্রথম নজির গড়লেন আয়ারল্যান্ডের অলরাউন্ডার জর্জ ডকরেল।

রবিবার (২৩ অক্টোবর) শ্রীলঙ্কার বিপক্ষে সুপার টুয়েলভের ম্যাচে কোভিড পজিটিভ হয়েও মাঠে নামেন তিনি। আয়ারল্যান্ড ক্রিকেট জানিয়েছে, স্থানীয় ও আইসিসি গাইডলাইন মেনে ডকরেল খেলায় অংশ নিয়েছেন। তার উপসর্গও খুব মৃদু। দলটির একজন মেডিক্যাল স্টাফ তার অবস্থানগত বিষয়টির দিকে খেয়াল রেখেছেন। যার সব কিছুই টুর্নামেন্ট ও অস্ট্রেলীয় সরকারের গাইড লাইন মেনে অনুসরণ করা হয়েছে।

ডকরেলের করোনা পজিটিভ থাকার বিষয়টি আইসিসির প্রধান মেডিক্যাল অফিসার, শ্রীলঙ্কান টিম ও স্টেডিয়াম স্টাফদেরও জানিয়ে দেওয়া হয়েছে। এরই মধ্যে ডকরেল ১১তম ওভারে ৬ নম্বরে ব্যাট করেছেন। বোল্ড হওয়ার আগে ১৬ বলে করেছেন ১৪ রান।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading