লেনদেনের শীর্ষে যেসব কোম্পানি
উত্তরদক্ষিণ । রবিবার, ২৩ অক্টোবর ২০২২। আপডেট ১৪:৩০
সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২৩ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। আজ কোম্পানিটির ৭০ কোটি ৮৫ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ওরিয়ন ফার্মা। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫৭ কোটি ৪৫ লাখ ২০ হাজার টাকার। আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৪২ কোটি ৬৭ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ইন্ট্রাকো সিএনজি, আনোয়ার গ্যালভানাইজিং, স্কয়ার ফার্মা, সী-পার্ল হোটেল, ইস্টার্ন হাউজিং, সোনালী পেপার এবং কেডিএস এক্সেসরিজ।
ইউডি/সুপ্ত

