ঢাকা রেঞ্জ: নতুন ডিআইজি নুরুল ইসলাম

ঢাকা রেঞ্জ: নতুন ডিআইজি নুরুল ইসলাম

উত্তরদক্ষিণ । রবিবার, ২৩ অক্টোবর ২০২২। আপডেট ১৪:৪০

ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদে নিয়োগ পেয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার সৈয়দ নুরুল ইসলাম। রবিবার (২৩ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. হারুন-অর-রশীদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ পুলিশের অন্যান্য রেঞ্জের চেয়ে তুলনামূলক বেশি গুরুত্বপূর্ণ ঢাকা রেঞ্জ। এ রেঞ্জের অধীনে রয়েছে ১৩টি জেলা, ৯৮টি থানা ও ৪৩টি সার্কেল (দুটি থানা মিলে এক একটি সার্কেল)

গত ১০ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানকে ট্যুরিস্ট পুলিশের প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়। এরপর থেকে ঢাকা রেঞ্জের ডিআইজির পদটি শূণ্য হলে পুলিশের এই গুরুত্বপূর্ণ পদটিতে কে আসছেন তা নিয়ে আলোচনা শুরু হয়। অবশেষে রবিবারের প্রজ্ঞাপণের ফলে হাবিবুর রহমানের স্থলাভিষিক্ত হলেন সৈয়দ নুরুল ইসলাম। তিনি ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হিসেবে কর্মরত ছিলেন।

২০তম বিসিএসে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করা সৈয়দ নুরুল ইসলাম ডিএমপির ওয়ারী বিভাগের উপ-কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া সঙ্গে নারায়ণগঞ্জ, কুমিল্লা ও ময়মনসিংহ জেলায় পুলিশ সুপারসহ পুলিশের একাধিক বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন তিনি। সাহসী ভূমিকার স্বীকৃতি হিসেবে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পুরস্কার সম্মাননা বিপিএম ও পিপিএম (বার) পদক অর্জন করেন তিনি।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading