আরব সম্মেলন: থাকছেন না সৌদি যুবরাজ
উত্তরদক্ষিণ । রবিবার, ২৩ অক্টোবর ২০২২। আপডেট ১৫:০০
সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান আসন্ন আরব সম্মেলনে অংশ নিতে পারছেন না। শারীরিক জটিলতায় চিকিৎসকের পরামর্শ ভ্রমণ এড়িয়ে চলা, তাই তিনি যেতে পারছেন না। বিষয়টি নিশ্চিত করেছে আলজেরিয়ার প্রেসিডেন্টে কার্যালয়।
তবে যুবরাজের শারিরীক অবস্থা এবং আরব সম্মেলনে যোগ না দেয়ার প্রসঙ্গে গত শনিবার কোনও মন্তব্য করতে রাজি হয়নি রিয়াদ। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আগামী ১ নভেম্বরের আরব সামিটে অংশগ্রহণ না করতে পারার জন্য ক্ষমা চেয়েছেন যুবরাজ সালমান।
আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাজিদ তেবৌনির সঙ্গে টেলিফোনে আলাপকালে আরব সম্মেলনে অংশ নিতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন তিনি। করোনা মহামারির পর প্রথমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে আরব সামিট।
ইউডি/সুপ্ত

