এসইউবি’র লিডারশিপ সিরিজে গোলাম মুর্শেদ

এসইউবি’র লিডারশিপ সিরিজে গোলাম মুর্শেদ

উত্তরদক্ষিণ । রবিবার, ২৩ অক্টোবর ২০২২। আপডেট ১৫:০৫

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এসইউবি) উদ্যোগে সম্প্রতি লিডারশিপ সিরিজের সিজন-৪ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও প্রকৌশলী গোলাম মুর্শেদ।

বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে দেওয়া বক্তৃতায় নিজের জীবনের অভিজ্ঞতা তুলে ধরেন গোলাম মুর্শেদ। গ্র্যাজুয়েশন শেষ করে মাত্র ১৭ দিনের মাথায় একটি কোম্পানিতে যোগ দিয়ে সেই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হয়ে ওঠার কথা শোনান। সফলতার চাবিকাঠি হিসেবে তিনি বলেন, সফলতার জন্য প্রথমেই স্থিতিশীল হতে হবে। এক জায়গায় থিতু হয়ে কাজ করে যেতে হবে, সময় দিতে হবে। অস্থির হওয়া যাবে না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসইউবির উপাচার্য অধ্যাপক আনোয়ারুল কবির। ধন্যবাদ জ্ঞাপন করেন সহ–উপাচার্য অধ্যাপক নওজিয়া ইয়াসমিন। সঞ্চালনা করেন ব্যবসায় শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক নিপা শাহা। অনুষ্ঠানে এসইউবির বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, অনুষদ সদস্য ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের প্রায় দেড় শ শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading