সূচকের বড় পতন, লেনদেনও কমেছে অনেক

সূচকের বড় পতন, লেনদেনও কমেছে অনেক
প্রতীকী ছবি

উত্তরদক্ষিণ । রবিবার, ২৩ অক্টোবর ২০২২। আপডেট ১৪:৫০

সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার (২৩ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেন আরও তলানিতে নেমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ডিএসই-সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার ডিএসইতে ৭৮৮ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিনের তুলনায় এদিন ডিএসইতে ১৮৭ কোটি ১৬ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গত বৃহস্পতিবার ডিএসইতে ৯৭৫ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৪৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩৪৪ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৯৮ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২৬২ পয়েন্টে।

রবিবার ডিএসইতে ৩৫৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭টির, কমেছে ১১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২২৩টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। রবিবার সিএসই সার্বিক সূচক সিএসপিআই ৮০ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে ১৬ কোটি ৭৫ লাখ ১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading