টি-টোয়েন্টি বিশ্বকাপ: অধরা জয়ের লক্ষ্যে টাইগারদের মিশন শুরু কাল

টি-টোয়েন্টি বিশ্বকাপ: অধরা জয়ের লক্ষ্যে টাইগারদের মিশন শুরু কাল

উত্তরদক্ষিণ । রবিবার, ২৩ অক্টোবর ২০২২। আপডেট ২০:০০

দীর্ঘদিন যাবত হারের বৃত্তে ঘুরপাক খাওয়া সত্ত্বেও টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুটা স্মরণীয় করে রাখার লক্ষ্যে নিজেদের প্রথম ম্যাচে কাল নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। বেলেরিভ ওভালে বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হবে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একমাত্র জয়ের পর মূল পর্বে আর জয়ের দেখা পায়নি বাংলাদেশ। ২০২১ সালের সর্বশেষ বিশ্বকাপেও কোন মতে প্রথম রাউন্ড টপকানোর পর পাঁচ ম্যাচের সবগুলোতেই হেরেছিলো টাইগাররা। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই ভালো পারফরমেন্স করতে পারছে না বাংলাদেশ। এই সময় থেকে ২৭টি ম্যাচ খেলে ২০টিতে পরাজিত হওয়ায় হতাশ করেছে ভক্তরা।

এ সময়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে কিছু সিনিয়র খেলোয়াড় অবসর নিয়েছেন। পারফরমেন্স নিয়ে প্রশ্ন উঠায় টি-টোয়েন্টি থেকে অবসর নেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েন মাহমুদুল্লাহ রিয়াদ। দলে এখন একমাত্র সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান। তিনি এমন একটি দলের নেতৃত্ব দিচ্ছেন যেখানে বেশিরভাগ খেলোয়াড় ভালো করতে পারছেন না।

নেদারল্যান্ডসকে হালকাভাবে নিতে রাজি নন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। তিনি জানান, সুপার টুয়েলভে পাঁচ দলের বিপক্ষে একইরকম প্রস্তুতি নিয়েছে তারা। সাকিব বলেন, তারা (নেদারল্যান্ডস) যোগ্যতা অর্জন করেই এখানে এসেছে এবং তাদের ভালো করার সামর্থ্য রয়েছে। আপনি (মিডিয়া) হয়তো ধারণা করছেন, নেদারল্যান্ডসকে পেয়ে বাংলাদেশ স্বস্তি পেয়েছে। আমরা কখনো এমন ভাবি না।

ইউডি/সুপ্ত

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading