টি-টোয়েন্টি বিশ্বকাপ: আফ্রিকার দুই প্রতিবেশীর লড়াই আজ

টি-টোয়েন্টি বিশ্বকাপ: আফ্রিকার দুই প্রতিবেশীর লড়াই আজ

উত্তরদক্ষিণ । সোমবার, ২৪ অক্টোবর ২০২২। আপডেট ০৭:০০

প্রথম রাউন্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ নিশ্চিত করার পর এবার অভিযাত এ গ্রুপেও যতটা সম্ভব ভাল করতে চায় জিম্বাবুয়ে। এমন লক্ষ্য নিয়ে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে সুপার টুয়েলভ পর্ব শুরু করছে জিম্বাবুয়ে। অন্যদিকে শিরোপা খড়া কাটানোর লক্ষ্য নিয়ে আরও একবার বিশ্বকাপ মিশন শুরু করা প্রোটিয়াদের লক্ষ্য সাফল্য পাওয়া।হোবার্টের বেলেরিভ ওভালে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে আফ্রিকা মহাদেশের দুই প্রতিবেশীর এ লড়াই।

টি-টোয়েন্টি বিশ্বকাপের গত আসরে খেলার সুযোগ পায়নি জিম্বাবুয়ে। বাছাই পর্বের পরীক্ষায় উৎরে এবার অবারও বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে তারা। অষ্টম আসরে খেলতে নেমেই প্রথম রাউন্ডের বাঁধা পেরিয়ে সুপার টুয়েলভে উঠেছে জিম্বাবুয়ে। দলের প্রধান কোচ ডেভ হটন বলেন, গত জুনে বুলাওয়ায়োতে বাছাইপর্বকালে দলের দায়িত্ব গ্রহণের সময় প্রধান লক্ষ্য ছিল বিশ্বকাপে খেলা। বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ার সময় ছেলেদের বলেছিলাম, কোয়ালিফাই করতে পেরেছি, এটি দারুন অর্জন। তবে এখানেই আমাদের মূল লক্ষ্য আটকে যাবে না। আমাদের মূল লক্ষ্য হলো, সুপার টুয়েলভে খেলা এবং পরের রাউন্ডে যতটা সম্ভব জয় দিয়ে প্রতিপক্ষকে বিপাকে ফেলা।

টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার সেরা সাফল্য সেমিফাইনাল। ২০০৯ ও ২০১৪ সালের আসরের সেমিতে শেষ হয় প্রোটিয়াদের বিশ্বকাপ মিশন। তবে এবার ভালো করার ব্যাপারে আশাবাদী দক্ষিণ আফ্রিকা। দলের অধিনায়ক তেম্বা বাভুমা বলেন, বিশ্বকাপের মঞ্চে সব দলই চায় সেরাটা দিতে। আমরাও ভালো ক্রিকেট খেলতে চাই। আমাদের এবারের দলটি বেশ ভারসাম্যপূর্ণ। বিশ্বকাপে ভালো করার ব্যাপারে আমরা আশাবাদি।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading