চার মোবাইল ফোন অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা

চার মোবাইল ফোন অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা

উত্তরদক্ষিণ। বুধবার (২৪ জুন) ২০২৬, আপডেট ২২:২০

দেশের চার মোবাইল ফোন অপারেটরের কাছে সরকারের পাওনা ১৩ হাজার ১৪৪ কোটি টাকা বলে সংসদে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।


এর মধ্যে টেলিটকের কাছে ৫ হাজার ৯৫৪ কোটি টাকা, গ্রামীণফোনের কাছে ৬ হাজার ১০২ কোটি টাকা, রবি আজিয়াটার কাছে ৬১৫ কোটি টাকা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনসের কাছে ৪৭৩ কোটি টাকা পাওনা থাকার তথ্য তুলে ধরেন তিনি।

বুধবার সংসদে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমানের প্রশ্নের জবাবে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী এসব তথ্য তুলে ধরেন।

জানান, টেলিটকের কাছে লাইসেন্স ফি, রেভিনিউ শেয়ারিং, স্পেকট্রাম ফি, প্রশাসনিক জরিমানা এবং সামাজিক দায়বদ্ধতা তহবিল বাবদ ৫ হাজার ৯৫৪ কোটি টাকা বকেয়া আছে।

এর মধ্যে ৫ হাজার ৫৫৪ কোটি টাকা ইকুইটিতে রূপান্তরের আবেদন অর্থ মন্ত্রণালয়ের বিবেচনাধীন রয়েছে বলেও জানান মন্ত্রী।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading