উপদেষ্টা জাহেদের ঘটনা নিয়ে ইন্ডিয়ার ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’: ঢাকা

উপদেষ্টা জাহেদের ঘটনা নিয়ে ইন্ডিয়ার ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’: ঢাকা


উত্তরদক্ষিণ। বুধবার (২৪ জুন) ২০২৬, আপডেট ২১:৪০

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা জাহেদ উর রহমানকে ঘিরে দিল্লি বিমানবন্দরে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে ইন্ডিয়ার পক্ষ থেকে দেওয়া ব্যাখ্যাকে ‘সন্তোষজনক নয়’ হিসেবে উল্লেখ করে ঘটনাটিকে ‘দুর্ভাগ্যজনক ও দুঃখজনক’ বলে উল্লেখ করেছে বাংলাদেশ।


বুধবার (২৪ জুন) ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের মন্তব্য সম্পর্কে জানতে চাইলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আজ বাসসকে বলেন, এ ঘটনায় ইন্ডিয়ার পক্ষ যে ব্যাখ্যা দিয়েছে, তা সন্তোষজনক নয়।

মুখপাত্র বলেন, কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ইন্ডিয়ার কর্তৃপক্ষকে আগেই যথাযথভাবে জানানো হয়েছিল যে জাহেদ উর রহমান ভারত মহাসাগরীয় উপকূলীয় দেশগুলোর জোটের (আইওআরএ) বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

মুখপাত্র আরও বলেন, ‘এ বিষয়ে আগেই অবহিত করার পরও দিল্লি বিমানবন্দরে তার সঙ্গে যে ঘটনা ঘটেছে, তা দুর্ভাগ্যজনক ও দুঃখজনক।’

চলতি মাসের শুরুতে আইওআরএর একটি বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল জাহেদ উর রহমানের। তবে দিল্লি বিমানবন্দরে তাকে যাত্রা অব্যাহত রাখতে বাধা দেওয়া হয়।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading