কারিগরি ত্রুটিতে ডিএসইতে লেনদেন বন্ধ
উত্তরদক্ষিণ । সোমবার , ২৪ অক্টোবর ২০২২। আপডেট ১২:০৫
কারিগরি ত্রুটির কারনে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ (২৪ অক্টোবর) সকাল ১০ টা ৫৮ মিনিটে লেনদেন বন্ধ হয়ে পড়ে।
এ বিষয়ে ডিএসইর গণসংযোগ বিভাগের প্রধান মোঃ শফিকুর রহমান মাধ্যমকে বলেন, কারিগরি ত্রুটির কারণে লেনদেন বন্ধ আছে। ডিএসইর ট্রেডিং প্ল্যাটফরম সরবরাহকারী নাসডাক ও তাদের নিজস্ব আইটি টিম ত্রুটি সারানোর চেষ্টা করছেন।
তিনি আরও বলেন, ত্রুটি সারাতে পারলেই আবার লেনদেন শুরু হবে।তবে বেলা কয়টা নাগাদ লেনদেন শুরু হতে পারে সে বিষয়ে তিনি সুনির্দিষ্টভাবে কিছু বলতে পারেন নি।
ইউডি/সুপ্ত

