জয়ের পুরো কৃতিত্ব পেসারদের দিলেন সাকিব

জয়ের পুরো কৃতিত্ব পেসারদের দিলেন সাকিব

উত্তরদক্ষিণ । সোমবার , ২৪ অক্টোবর ২০২২। আপডেট ১৪:৪৫

টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৫ বছর পর জয়ের দেখা পেলো বাংলাদেশ। নেদারল্যান্ডসকে ৯ রানে হারিয়ে চলতি আসরে শুভ সূচনা করেছে সাকিব আল হাসানের দল। ম্যাচ শেষে জয়ের পুরো কৃতিত্ব পেসারদের দিয়ে সাকিব বলেন, ব্যাটিংয়ে অন্তত ১০ রান কম করতে পেরেছি আমরা। তবে আমাদের বোলাররা, বিশেষ করে পেসাররা দারুণ পারফর্ম করে ম্যাচ জিতিয়েছে।

সাকিব আল হাসান বলেন, আমরা এখন সব ফরম্যাটেই ফাস্ট বোলিংয়ের গুরুত্ব বুঝতে পেরেছি। বেশ কয়েকজন প্রতিশ্রুতিশীল পেসার খুঁজেও পেয়েছি। এছাড়া, বিগত কয়েক বছরে তাসকিন অনেক উন্নতি করেছে। সে এখন আমাদের প্রধান স্ট্রাইক বোলার।

দীর্ঘ বিরতির পর এই জয় যে বাংলাদেশ শিবিরে কিছুটা হলেও সত্ত্বেও স্বস্তির সুবাতাস ছড়াবে জানালেন সাকিব। তিনি বলেন, এই জয় সত্যিই গুরুত্বপূর্ণ। ২০০৭ সালে জয় পাওয়ার পর আমি সবগুলো আসরেই খেলেছি, কিন্তু জয় পাইনি। এ কারণেই হয়তো, ব্যাটিংয়ের সময় কিছুটা নার্ভাস ছিল খেলোয়াড়রা। তবে ব্যাটাররা ভালো সূচনা এনে দিয়েছে। এরপর মাঝের ওভারগুলোয় আমরা কিছু উইকেট হারিয়ে ফেলি।

তিনি আরও বলেন, ভেবেছিলাম, হোবার্টের এই কন্ডিশনে ১৫০-১৬০ রান হবে চ্যালেঞ্জিং স্কোর। সেই হিসেবে, অন্তত ১০ রান কম করেতে পেরেছি আমরা। তবে আমাদের বোলাররা, বিশেষ করে পেসাররা দারুণ পারফর্ম করে ম্যাচ জিতিয়েছে।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading