বাংলাদেশেই আঘাত হানবে সিত্রাং, ঝুঁকিপূর্ণ ১৩ জেলা: প্রতিমন্ত্রী

বাংলাদেশেই আঘাত হানবে সিত্রাং, ঝুঁকিপূর্ণ ১৩ জেলা: প্রতিমন্ত্রী

উত্তরদক্ষিণ । সোমবার , ২৪ অক্টোবর ২০২২। আপডেট ১৪:২৫

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, ঘূর্ণিঝড় সিত্রাং আজ সন্ধ্যায় বাংলাদেশের উপকূলে আঘাত হানবে। এটি সিভিয়ার সাইক্লোনে রূপান্তরিত হয়েছে। আবহাওয়াবিদদের তথ্য অনুযায়ী, আগামীকাল মঙ্গলবার (২৫ অক্টোবর) ভোর ৬টা থেকে ৭টার মধ্যে ঘূর্ণিঝড়টির কেন্দ্র উপকূল অতিক্রম করবে। সোমবার (২৪ অক্টোবর) দুপুরে সচিবালয়ের নিজ কার্যালয়ে ঘূর্ণিঝড় সম্পর্কে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

এনামুর রহমান বলেন, সিত্রাং ইন্ডিয়ায় আঘাত হানার সম্ভাবনা নেই। বাংলাদেশে আঘাত হানবে। সবচেয়ে বেশি আঘাত হানবে বরগুনা এবং পটুয়াখালীতে।তিনি আরও বলেন, সিত্রাং উপকূলীয় অঞ্চলের ১৩টি জেলায় বেশ মারাত্মকভাবে আঘাত হানবে। আর দুটি জেলায় হালকাভাবে আঘাত হানবে।

১৩টি জেলার মধ্যে রয়েছে- সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী এবং ফেনী। অর্থাৎ চট্টগ্রাম খুলনা এবং বরিশাল বিভাগের বেশিরভাগ জায়গায় ঘূর্ণিঝড়টি আঘাত হানবে।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading