ডেঙ্গু মোকাবিলা: ‘আন্তরিকভাবে কাজ করছে সরকার’
উত্তরদক্ষিণ । সোমবার , ২৪ অক্টোবর ২০২২। আপডেট ১৪:৫৫
স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় আন্তরিকভাবে কাজ করছে সরকার। সোমবার (২৪ অক্টোবর) বাংলাদেশ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জাতিসংঘ দিবস পালন উপলক্ষে ক্লিন আপ ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তাজুল ইসলাম বলেন, এ বছর আগের তুলনায় আবহাওয়ার ভিন্নতা পরিলক্ষিত হচ্ছে। এখন থেমে থেমে বৃষ্টি হওয়ার ফলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। এডিস মশা মোকাবিলা করতে আমাদের সচেতনতা বৃদ্ধির সঙ্গে সম্মিলিত উদ্যোগ গ্রহণ অব্যহত রাখতে হবে।
তিনি আরও বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে অভিজ্ঞতার আলোকে নতুন নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে। সিটি করপোরেশনের পক্ষ থেকে নানা উদ্যাগ নেওয়া হচ্ছে। মশা মারার ওষুধ প্রয়োগসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বাড়ায় এবং কিছু মৃত্যুতে আমরা ব্যথিত।
ইউডি/সুপ্ত

