সূচকের পতন, কমেছে লেনদেনও

সূচকের পতন, কমেছে লেনদেনও
প্রতীকী ছবি

উত্তরদক্ষিণ । সোমবার , ২৪ অক্টোবর ২০২২। আপডেট ১৫:০৫

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৪ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ডিএসই-সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রসঙ্গত, কারিগরি ত্রুটির কারণে আজ সোমবার টানা ৩ ঘণ্টা লেনদেন বন্ধ ছিল। এতে ডিএসইর লেনদেন ৩০০ কোটির ঘরে নেমে গেছে। সোমবার ডিএসইতে ৩৩৪ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিনের তুলনায় আজ ডিএসইতে ৪৫৩ কোটি ৭০ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল রবিবার ডিএসইতে ৭৮৮ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩০৭ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৮৪ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২৪৫ পয়েন্টে।

সোমবার ডিএসইতে ৩১৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৮টির, কমেছে ৮২টির এবং অপরিবর্তিত রয়েছে ২১৫টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ৯৩ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে ১০ কোটি ৪৬ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading