দর পতনের শীর্ষে যেসব কোম্পানি
উত্তরদক্ষিণ । সোমবার, ২৪ অক্টোবর ২০২২। আপডেট ১৬:২৫
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৪ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩১৭ প্রতিষ্ঠানের মধ্যে ১৮টির দর বেড়েছে, ৮২টির দর কমেছে, ২১৭টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন দর সবচেয়ে বেশি কমেছে জেএমআই সিরিঞ্জের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আগের কার্যদিবস গতকাল রবিবার জেএমআই সিরিঞ্জের ক্লোজিং দর ছিল ৪৩১ টাকা ৪০ পয়সা। সোমবার লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়িয়েছে ৩৯৩ টাকা ৮০ পয়সা। সোমবার কোম্পানিটির শেয়ারদর কমেছে ৩৭ টাকা ৬০ পয়সা বা ৮.৭১ শতাংশ।
ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে তমিজউদ্দিন টেক্সটাইলের ৮.৪২ শতাংশ, আরামিট লিমিটেডের ৮.৩১ শতাংশ, সানলাইফ ইন্সুরেন্সের ৭.০৯ শতাংশ, জুট স্পিনার্সের ৭.০৬ শতাংশ, জেএমআই হসপিটালের ৭.০৪ শতাংশ, কোহিনূর কেমিক্যালের ৬.৯৬ শতাংশ, মালেক স্পিনিংয়ের ৬.৮০ শতাংশ, জেমিনি সী ফুডের ৬.৬৪ শতাংশ এবং কেডিএস এক্সেসরিজের ৬.৫৮ শতাংশ দর কমেছে।
ইউডি/সুপ্ত

