আমরা যুদ্ধকে শেষ বিকল্প হিসাবে বিবেচনা করি: নরেন্দ্র মোদি
উত্তরদক্ষিণ । সোমবার, ২৪ অক্টোবর ২০২২। আপডেট ১৬:৩৫
ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, শক্তি ছাড়া শান্তি অর্জন করা সম্ভব নয়। আমরা সবসময় যুদ্ধকে শেষ বিকল্প হিসাবে বিবেচনা করি। আর এই যুদ্ধ লঙ্কা অথবা কুরুক্ষেত্রে হোক না কেন, শেষ পর্যন্ত তা ঠেকানোর জন্য সর্বাত্মক চেষ্টা করা হয়েছিল। আমরা বিশ্ব শান্তির পক্ষে।
দেশটির কেন্দ্রশাসিত অঞ্চল কারগিলে সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে দীপাবলি উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়ে এই মন্তব্য করেছেন তিনি। সৈন্যদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের মাঝেই আমার দীপাবলির মাধুর্য এবং ঔজ্জ্বল্য।
সৈন্যদের সাহসিকতার প্রশংসা করে মোদি বলেন, দ্রাস, বাটালিক ও টাইগার হিল সৈন্যদের অসামান্য সাহসিকতার সাক্ষী হয়ে আছে। কারগিলে আমাদের সৈন্যরা সন্ত্রাস দমন করেছে। আমি এই ঘটনার সাক্ষী। ইন্ডিয়া এখন বিশ্বজুড়ে সম্মানিত। আপনারা আমাদের সীমান্ত রক্ষা করেন। আমরা শত্রুদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করি। যদি আমাদের চ্যালেঞ্জ জানানো হয়, সেক্ষেত্রে আমাদের সশস্ত্র বাহিনী জানে কীভাবে শত্রুকে তাদের নিজস্ব ভাষায় যথাযথ জবাব দিতে হয়।
ইউডি/সুপ্ত

