প্রথমবারের মতো একসঙ্গে গাইলেন কবীর সুমন-আসিফ
উত্তরদক্ষিণ । সোমবার, ২৪ অক্টোবর ২০২২। আপডেট ১৭:২০
ইন্ডিয়ার জনপ্রিয় সংগীতশিল্পী কবীর সুমনের সঙ্গে প্রথমবারের মতো গান গাইলেন আসিফ আকবর। গতকাল রবিবার সন্ধ্যায় ঢাকার মোহাম্মদপুরে বাংলাঢোল এর স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়েছে। সেখানে অংশ নেন কবীর সুমন ও আসিফ আকবর। গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা।
গান প্রসঙ্গে আসিফ গণমাধ্যমকে বলেন, এর আগে কবীর সুমনের লেখা ১০টি গান গেয়েছি। যার ৭টি গানের সংগীতায়োজন করেছেন উজ্জল সিনহা। কবীর সুমন তাকে খুবই পছন্দ করেন। এবারই প্রথম সুমনের সাথে ডুয়েট গানে কণ্ঠ দিয়েছি। এটা অন্যরকম ভালো লাগার।
কবীর সুমনের জনপ্রিয় অ্যালবাম ‘তোমাকে চাই’র ৩০ বছর উদযাপন উপলক্ষে ‘সুমনের গান’ শিরোনামে তিনদিনের আসর হয় রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ মিলনায়তনে। ১৫, ১৮ ও ২১ অক্টোবর পর্যন্ত গান শুনিয়েছেন তিনি।
ইউডি/সুপ্ত

