মজুদ যথেষ্ট, দেশে খাদ্যে দুর্ভিক্ষ হবে না : কৃষিমন্ত্রী

মজুদ যথেষ্ট, দেশে খাদ্যে দুর্ভিক্ষ হবে না : কৃষিমন্ত্রী
The Minister of Food, Bangladesh, Dr. Muhammad Abdur Razzaque meeting the Union Minister for Commerce and Industry, Shri Anand Sharma, in New Delhi on February 12, 2011.

উত্তরদক্ষিণ । সোমবার, ২৪ অক্টোবর ২০২২। আপডেট ১৯:২০

আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, আল্লাহর রহমতে আজকে যে বৃষ্টি হচ্ছে এটা কল্যাণের, এই বৃষ্টি মঙ্গলের। বাংলাদেশ সোনালি ধানে ভরে যাবে। দেশে খাদ্যে দুর্ভিক্ষ হবে না। যথেষ্ট খাদ্য আমাদের মজুদ রয়েছে। সোমবার (২৪ অক্টোবর) টাঙ্গাইল সদর উপজেলার আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, পৃথিবীর অন্য দেশে দুর্ভিক্ষ হতে পারে, আমাদের যে খাদ্য রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বড় কোনো দুর্যোগ না দিলে আমরা খাদ্য সংকটে পরবো না। দেশে কোনো হাহাকার নেই। আগামীতেও হবে না ইনশাল্লাহ। মন্ত্রী আরও বলেন, দেশ থাকলে, সরকার থাকতে হবে। দেশের সার্বভৌমত্ব, দেশের আইনশৃঙ্খলা ও মানুষের নিরাপত্তায় পুলিশ থাকতে হবে। পুলিশ থাকবে না, এটা কি হয়।

বিএনপিকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, তারা রেল লাইনে আগুন দেবে, বিদ্যুৎ লাইন কেটে দেবে, ঘরে আগুন দিয়ে জীবন্ত মানুষ মারবে, আর পুলিশ চুপ করে বসে থাকবে। আমরাও চুপ করে বসে থাকবো না।

টাঙ্গাইল শহরের পৌর উদ্যানে আয়োজিত সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক। এতে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাপা, সদস্য এ বি এম রিয়াজুল কবির কাওছার। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সদস্য জোয়াহেরুল ইসলাম, বিশেষ বক্তা ছিলেন সংসদ সদস্য ছানোয়ার হোসেন।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading