আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে র্যাবের হুঁশিয়ারি
উত্তরদক্ষিণ। রবিবার, ২১ জুন, ২০২৬, আপডেট ১৫:৫২
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি করেছে র্যাব।
রবিবার (২১ জুন) সংবাদ সম্মেলনে এ কথা বলেন র্যাব ২-এর অধিনায়ক নয়মুল হাসান।
র্যাবের এ কর্মকর্তা জানান, ২৩ জুনকে কেন্দ্র করে কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠের ব্যবস্থা নেয়া হবে।
সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, আদাবরে গত মঙ্গলবার (১৬ জুন) মোবাইল ব্যাংকিং এজেন্টকে কুপিয়ে দোকান থেকে ৩ লাখ টাকা লুট করে সন্ত্রাসীরা। এ ঘটনায় পুলিশ অভিযানে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়। গ্রেফতার করা হয় এক্সেল বাবু এবং কব্জিকাটা আনোয়ার গ্রুপের ৬ জনকে।
নয়মুল হাসান বলেন, অভিযানের ধারাবাহিকতায় মাওরা সোহেলের সঙ্গে দুই সহযোগী শফিকুল ও রাসেলকে বিদেশি অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব।
অপরাধে জড়িতদের ধরতে অভিযান চলছে বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।
ইউডি/কেএস

