বর্ণবাদীদের নিষিদ্ধ চান ভিনিসিয়াস

বর্ণবাদীদের নিষিদ্ধ চান ভিনিসিয়াস

উত্তরদক্ষিণ । মঙ্গলবার , ২৫ অক্টোবর ২০২২। আপডেট ০৮:২৫

ফুটবলে বর্ণবাদের বিরুদ্ধে সচেতন সবাই। এরপরও বর্ণবাদ থেকে মুক্তি মেলে না অনেকের। যার শিকার হয়েছেন অজস্র খেলোয়াড়। সাম্প্রতিক কঠিন এই অভিজ্ঞতার শিকার হয়েছেন ভিনিসিয়াস জুনিয়র। যারা বর্ণবাদী কাণ্ডের সাথে জড়িত, তাদের বিরুদ্ধে কঠিন শাস্তি দেখতে চান এই রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। তিনি বলেন, যারাই এই কাজ করবে তাদের আজীবনের জন্য নিষিদ্ধ করা উচিত।

গত সেপ্টেম্বরে মাদ্রিদ ডার্বির আগে মাঠের বাইরের ঘটনায় আলোচনায় আসেন ভিনিসিয়াস জুনিয়র। গত সেপ্টেম্বরে এই ডার্বি ম্যাচের আগে মায়োর্কার বিপক্ষে রিয়াল ৪-১ গোলে জয় পায়। ম্যাচে গোল করে উদযাপনেও মাতেন তিনি।

তবে আলোচনার শুরু তার এই উদযাপন থেকেই। স্প্যানিশ ফুটবল এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি পেদ্রো ব্রাভো তার এই উদযাপনের পর করে বসেন এক বিতর্কিত মন্তব্য। এক টকশোতে তিনি ভিনিসিয়াসকে উদ্দেশ্য করে বলেন, ‘গোল উদযাপনে বানরের মতো আচরণ বন্ধ করতে’।

তার এই মন্তব্যের পরই মাদ্রিদ ডার্বিতে অ্যাথলেটিকোর মাঠের বাইরে ধারণ করা একটি ভিডিওতে দেখা যায়, শত শত অ্যাথলেটিকো সমর্থক সুর করে গাইছে, ‘ভিনিসিয়াস তুমি একটা বানর, ভিনিসিয়াস তুমি একটা বানর’।

এই ঘটনার পর সমালোচনার মুখে পরেন ব্রাভো। গণমাধ্যমের সামনে এসে ক্ষমাও চান তিনি। বলেন, ‘আমার মন্তব্য ছিল রূপক অর্থে, বর্ণবাদী আচরণের কোনো উদ্দেশ্য ছিল না আমার’।

ডার্বির সেই ঘটনার পর অ্যাথলেটিকো কর্তৃপক্ষ জানায়, ‘ম্যাচে যারা বর্ণবাদী আচরণ করেছে তাদের চিহ্নিত করা হবে। প্রমাণ মিললে তাদের ক্লাবের পক্ষ থেকেও নিষিদ্ধ করা হবে’।

রবিবার রাতে এক গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে ভিনিসিয়াস বর্ণবাদ প্রসঙ্গে বলেন, ‘কেউ যদি কাউকে আঘাত করে, তবে অবশ্যই তাকে এর বিনিময়ে মূল্য দিতে হবে। এটা বলা কঠিন যে ফুটবলে বর্ণবাদ বন্ধ হবে, কারণ এখনও অনেকে এটা করছে। তবে আমি বিশ্বাস করতে চাই যে খারাপের চেয়ে ভালো মানুষ বেশি রয়েছে’।

ভিনিসিয়াস আরও বলেন, ‘সব বর্ণবাদী লোকদের কোনো না কোনোভাবে মূল্য দিতে হবে। তারা যদি ফুটবলকে স্বচ্ছ রাখতে চায়, তাহলে অ্যাথলেটিকো মাদ্রিদের ওই সমর্থকদের আর কখনও স্টেডিয়ামে পা রাখতে দেওয়া উচিত হবে না। এটা করলে তারা তাদের কাজের ফল ভোগ করবে এবং বুঝতে পারবে যে তারা কী করেছে’।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading