মানিকগঞ্জে ‘কয়েলের আগুনে’ একই পরিবারের দগ্ধ ৩

মানিকগঞ্জে ‘কয়েলের আগুনে’ একই পরিবারের দগ্ধ ৩

উত্তরদক্ষিণ । মঙ্গলবার , ২৫ অক্টোবর ২০২২। আপডেট ১৪:১৯

মানিকগঞ্জ সদর উপজেলায় গ্যাস লাইন লিকেজ থেকে অগ্নিকাণ্ডে একই পরিবারের শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন। তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) ভোরের দিকে এই ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- মো. রাশেদ (৪৫), তার স্ত্রী সোনিয়া আক্তার (২৮) ও তাদের আড়াই বছরের সন্তান রিফাত।

দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশি কামাল আহমেদ বলেন, ‘ওই বাসায় রাতে কয়েল জ্বালানো হয়। ভোরে গৃহকর্তা রাশেদ ঘুম থেকে উঠে ওয়াশরুমে যান। ওয়াশরুম থেকে বের হওয়ার পরপরই তারা দগ্ধ হন। ধারণা করা হচ্ছে, রান্নাঘরে গ্যাস লাইনের লিকেজ থাকায় কয়েলের আগুন তীব্র আকার ধারণ করে। এতে তারা দগ্ধ হন।’

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘মানিকগঞ্জ থেকে গ্যাস লাইন লিকেজে শিশুসহ দগ্ধ তিনজন আমাদের এখানে এসেছেন। তাদের মধ্যে রাশেদের শরীরে ৮৫ শতাংশ, তার স্ত্রী সোনিয়ার শরীরের ২০ শতাংশ ও শিশু রিফাতের শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছে। সবার অবস্থা আশঙ্কাজনক।’

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading