আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস

আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস

উত্তরদক্ষিণ । মঙ্গলবার , ২৫ অক্টোবর ২০২২। আপডেট ১৬:১৫

ব্রিটেনের ইতিহাসে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের ৫০তম দিনে সরকারি বাসভবন ১০ নং ডাউনিং স্ট্রিটের বাইরে দাঁড়িয়ে বিদায়ী ভাষণ দিয়েছেন লিজ ট্রাস। এ সময় তিনি কর হ্রাসে তার নেওয়া সিদ্ধান্তের পক্ষে অনড় থেকে ‌দেশটির নেতাদের আরও সাহসী হওয়া দরকার বলে মন্তব্য করেন।

মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে ডাউনিং স্ট্রিটের বাইরে বিদায়ী ভাষণ দেওয়ার পর দুই মেয়ে আর স্বামীকে নিয়ে বাকিংহাম প্যালেসে যান তিনি।

আমেরিকার সংবাদমাধ্যম সিএনএন বলছে, লিজ ট্রাস পদত্যাগপত্র জমা দেওয়ার জন্য ইতোমধ্যে বাকিংহাম প্যালেসে পৌঁছেছেন। সেখানে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যে রাজা তৃতীয় চার্লসের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।

রাজপ্রাসাদের তথ্য অনুযায়ী, রাজা তৃতীয় চার্লস লিজ ট্রাসের পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading