বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

উত্তরদক্ষিণ । মঙ্গলবার , ২৫ অক্টোবর ২০২২। আপডেট ১৯:৩০

কালীপূজা ও দীপাবলী উপলক্ষে ইন্ডিয়ায় সরকারি ছুটি থাকায় মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল থেকে বন্ধ ছিল বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম। তবে কাস্টমস হাউজ, বন্দরের কার্যক্রম ও পাসপোর্টযাত্রীদের যাতায়াত ছিল স্বাভাবিক।

আগামীকাল বুধবার (২৬ অক্টোবর) সকাল থেকে আবার আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে এ বন্দরে।

বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, কালীপূজা ও দীপাবলি উপলক্ষে ইন্ডিয়ার পেট্রাপোলের ব্যবসায়ীরা সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখবেন বলে সোমবার (২৪ অক্টোবর) বিকেলে আমাদের চিঠি দিয়ে জানিয়েছেন

ইউডি/জয়নাল/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading