গণতন্ত্র পুনরুদ্ধারে আমাদেরকে আরও তেজোদীপ্ত হতে হবে: রিজভী

গণতন্ত্র পুনরুদ্ধারে আমাদেরকে আরও তেজোদীপ্ত হতে হবে: রিজভী

উত্তরদক্ষিণ । বুধবার, ২৬ অক্টোবর ২০২২। আপডেট ১৩:৩৫

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আমাদেরকে আরও তেজোদীপ্ত ও শক্তিশালী হয়ে গণতন্ত্র পুনরুদ্ধার, হারানো অধিকার ফিরে পাওয়ার আন্দোলন ও বেগম খালেদা জিয়াকে মুক্তির আন্দোলনের ঝাঁপিয়ে পড়তে হবে। বুধবার (২৬ অক্টোবর) সকালে নড়াইল শহরে আহত নেতা-কর্মীদের দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, আসলে শেখ হাসিনা আর ক্ষমতায় নেই। ক্ষমতায় আছে দেশের জনগণ। জনগণ তাকে ত্যাজ্য করেছে। যে কারণে তারা জোর জুলুম চালাচ্ছে। বিএনপির এই সিনিয়রযুগ্ম মহাসচিব বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় হামলা সত্ত্বেও খুলনায় বিএপির গণসমাবেশ সফল হয়েছে।

বুধবার (২৬ অক্টোবর) সকালে নড়াইল শহরে আহত নেতা-কর্মীদের দেখতে যান রুহুল কবির রিজভী।

বিএনপির এ মুখপাত্র বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা আহত নেতাকর্মীদেরকে দেখতে এসেছি। যারা গত শনিবার খুলনা বিভাগীয় গণসমাবেশে যোগদানের আগে ও পরে প্রশাসন এবং আওয়ামী সন্ত্রাসীদের আক্রমণের শিকার হয়েছেন এবং জখম হয়েছেন তাদেরকে দেখতে পাঠিয়েছেন।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading