ওয়েব ফিকশনে নাম ভূমিকায় দীঘি
উত্তরদক্ষিণ । বুধবার, ২৬ অক্টোবর ২০২২। আপডেট ১৩:৩৪
শিশুকাল থেকেই দর্শকদের কাছে বেশ পরিচিত প্রার্থনা ফারদীন দীঘি। নিজের অভিনয় দিয়ে নজর কেড়েছেন দর্শকদের। বড় হয়ে নায়িকা হিসেবেও এরইমধ্যে অভিনয় করেছেন সিনেমায়। কাজ করেছেন ওয়েব সিরিজেও। সম্প্রতি তিনি ‘তাম্মি’ নামে একটি ওয়েব ফিকশনে অভিনয় করেছেন। এটি নির্মাণ করেছেন মাহিয়া মাহমুদা।
এ ফিকশনে নাম ভূমিকায় দেখা যাবে দীঘিকে। এতে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘এবারই প্রথম কোনো কাজে নাম ভূমিকায় অভিনয় করেছি। একজন নারীর সংগ্রামী জীবনের গল্প এ ওয়েব ফিকশনে তুলে ধরা হয়েছে।’
‘আমিও চরিত্রটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। পরিচালকও আমাকে ভীষণ সহযোগিতা করেছেন। আমার বিশ্বাস প্রচারে এলে এটি দর্শকের ভালো লাগবে’, বলেন দীঘি।
শিগগিরই এ ফিকশনটি একটি নতুন অ্যাপে প্রচারে আসবে বলে জানিয়েছেন দীঘি।
ইউডি/ এআই

