বাংলাদেশে চীনা ঋণের ফাঁদ নেই: রাষ্ট্রদূত

বাংলাদেশে চীনা ঋণের ফাঁদ নেই: রাষ্ট্রদূত

উত্তরদক্ষিণ । বুধবার, ২৬ অক্টোবর ২০২২। আপডেট ১৩:৪৫

বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে একটি প্রতিশ্রুতিশীল দৃষ্টিভঙ্গি আশা করছে চীন। বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেছেন, আমরা একটি উজ্জ্বল ভবিষ্যতের জন্য বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত। বাংলাদেশে চীনা ঋণের ফাঁদ নেই। বুধবার (২৬ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে ‘ডিকাব টক’ অনুষ্ঠানে একথা বলেন রাষ্ট্রদূত লি জিমিং। তিনি আরও বরেন, এ অঞ্চলে উন্নয়ন, শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে তার দেশ বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাবে।

চীনা রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি শ্রীলঙ্কার চেয়ে অনেক ভালো। পশ্চিমাদের বাণিজ্যিক ঋণের কারণে শ্রীলঙ্কার এই পরিণতি। দেশটির মোট ঋণের ১০ শতাংশ চীনের। জ্বালানি সংকট সমাধানে বাংলাদেশ চীনের সহায়তা চেয়েছে বলে জানান এই কূটনীতিক। তবে বেইজিং রফতানি করার মতো সুবিধাজনক অবস্থায় নেই বলে উল্লেখ করে বলেন, জরুরি পরিস্থিতি হলে চীন অবশ্যই পাশে দাঁড়াবে।

বুধবার (২৬ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে ‘ডিকাব টক’ অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত লি জিমিং

চীনা রাষ্ট্রদূত আরও বলেন, চীন ইউক্রেন ইস্যুতে বাংলাদেশের সঙ্গে অভিন্ন মত পোষণ করে। চীন শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধানে আলোচনা ও আলোচনার গুরুত্ব তুলে ধরে। রোহিঙ্গা ইস্যুতে চীনা রষ্ট্রদূত বলেন, এ সমস্যা সমাধানে চীন গভীরভাবে চেষ্টা করছে। নীরবে কাজ করে চলেছে বেইজিং। রাখাইন রাজ্যের পরিস্থিতি স্বাভাবিক হলে প্রত্যাবাসন শুরু হতে পারে। তবে সেজন্য আরও অপেক্ষা করতে হবে।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading