আমেরিকার সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবি ইরানি স্পিকারের

আমেরিকার সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবি ইরানি স্পিকারের

উত্তরদক্ষিণ। রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, আপডেট ১৩:৫২

আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের লক্ষ্যে আলোচনায় অগ্রগতি হয়েছে বলে দাবি করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তবে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে দুই পক্ষের মধ্যে এখনও বড় ব্যবধান রয়ে গেছে বলেও সতর্ক করেছেন তিনি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে গালিবাফ এসব কথা বলেন।

তুর্কি সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের ইংরেজি অনুবাদ অনুযায়ী গালিবাফ বলেন, ‘আমেরিকান এবং ইরানি আলোচক দল এখন একে অপরের সম্পর্কে আরও বাস্তবসম্মত ধারণা অর্জন করতে পেরেছে।’

বিভিন্ন সূত্রের বরাতে জানা গেছে, মূলত ইরানের পারমাণবিক কর্মসূচি এবং হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের মধ্যে প্রধান বিরোধগুলো রয়ে গেছে। এসব বিষয়ের খুঁটিনাটি নিয়ে ঐকমত্যে পৌঁছাতে দুই পক্ষ এখনও অনেক দূরে অবস্থান করছে।

গালিবাফের এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছেন যে পাকিস্তানের মধ্যস্থতায় ইরানের সঙ্গে সংলাপ ‘খুব ভালোভাবেই এগোচ্ছে’।

উল্লেখ্য, আগামী কয়েক দিনের মধ্যে পাকিস্তানে দ্বিতীয় দফার এই উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading