দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি
উত্তরদক্ষিণ । বুধবার, ২৬ অক্টোবর ২০২২। আপডেট ১৪:৫৫
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৬ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৫৬ প্রতিষ্ঠানের মধ্যে ৭১টির দর বেড়েছে, ৪৬টির দর কমেছে, ২৩৯টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ই-জেনারেশনের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আগের কার্যদিবস গতকাল মঙ্গলবার ই-জেনারেশনের ক্লোজিং দর ছিল ৫১ টাকা ৩০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৫৬ টাকা ৪০ পয়সা। অর্থাৎ বুধবার কোম্পানিটির শেয়ার দর ৫ টাকা ১০ পয়সা বা ৯.৯৪ শতাংশ বেড়েছে।
ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে নাভানা ফার্মার ৯.৯২ শতাংশ, সী-পার্ল হোটেলের ৮.৯৭ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ৮.৭৪ শতাংশ, মনোস্পুল পেপারের ৮.৭৩ শতাংশ, জেমিনি সী ফুডের ৮.৬৪ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ৭.৭৫ শতাংশ, মুন্নু এগ্রো মেশিনারিজের ৭.৪৮ শতাংশ, জেনেক্স ইনফোসিসের ৭.৩৫ শতাংশ এবং কেএন্ডকিউয়ের ৫.৮১ শতাংশ দর বেড়েছে।
ইউডি/সুপ্ত

