রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, আপডেট ১৬:২০

সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন পদত্যাগ করতে পারেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন তো গুঞ্জ নই। হলে তো আমরাও জানবো। সরকারের পক্ষ থেকে তো কিছু বলা হচ্ছে না।

তিনি বলেন, স্বাস্থ্যগত সমস্যার কারণে রাষ্ট্রপতি যদি পদত্যাগ করতে চান, সেটির সাংবিধানিক বিধান রয়েছে। এক্ষেত্রে তিনি স্পিকারের কাছে পদত্যাগ করবেন। সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কিছু বলার নেই।

এসময় কক্সবাজার নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, কক্সবাজারের উন্নয়নে মাস্টার প্ল্যান করে একটি পর্যটন ও কমার্শিয়াল হাব করার পরিকল্পনা নেয়া হয়েছে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading