দর পতনের শীর্ষে যেসব কোম্পানি
উত্তরদক্ষিণ । বুধবার, ২৬ অক্টোবর ২০২২। আপডেট ১৫:১০
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৬ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৫৬ প্রতিষ্ঠানের মধ্যে ৭১টির দর বেড়েছে, ৪৬টির দর কমেছে, ২৩৯টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন দর সবচেয়ে বেশি কমেছে রংপুর ফাউন্ড্রির। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আগের কার্যদিবস গতকাল মঙ্গলবার রংপুর ফাউন্ড্রির ক্লোজিং দর ছিল ২০৯ টাকা ৪০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়িয়েছে ১৯৮ টাকা ৬০ পয়সা। বুধবার কোম্পানিটির শেয়ারদর কমেছে ১০ টাকা ৮০ পয়সা বা ৫.১৫ শতাংশ।
ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে সোনালী পেপারের ৪.৯২ শতাংশ, ইয়াকিন পলিমারের ৪.২৪ শতাংশ, বিবিএসের ৪.১৬ শতাংশ, সিনোবাংলার ৩.৯৮ শতাংশ, বিডিকমের ৩.৮৭ শতাংশ, হাক্কানি পাল্পের ৩.৮৩ শতাংশ, জেএমআই সিরিঞ্জের ৩.১৫ শতাংশ, কপারটেকের ৩.০৩ শতাংশ এবং ওয়াটা কেমিক্যালের ২.৭৩ শতাংশ দর কমেছে।
ইউডি/সুপ্ত

