ভালো সম্পর্ক গড়লে অভাব-অনৈক্য, যুদ্ধ-বিগ্রহ থাকবে না: পররাষ্ট্রমন্ত্রী

ভালো সম্পর্ক গড়লে অভাব-অনৈক্য, যুদ্ধ-বিগ্রহ থাকবে না: পররাষ্ট্রমন্ত্রী

উত্তরদক্ষিণ । বুধবার, ২৬ অক্টোবর ২০২২। আপডেট ১৭:০০

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আমাদের প্রধানমন্ত্রী চান কারো সাথে শত্রুতা না করে সবার সাথে বন্ধুত্ব করতে। বঙ্গবন্ধুরও এই নীতি ছিল। আমরা সবার সাথে ভালো সম্পর্ক করতে পারলে আর অভাব-অনৈক্য থাকবে না, যুদ্ধ-বিগ্রহ থাকবে না, সন্ত্রাস থাকবে না। বুধবার (২৬ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘জাতিসংঘের আঙিনায় শেখ হাসিনা’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি। সেমিনারটির আয়োজন করে ‘বাংলাদেশ প্রগতিশীল কলাম ফোরাম’ সংগঠন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, এবার আমাদের মাঝে সুযোগ এসেছে গণহত্যাকে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার। বিগত ২০১২ সালে আমরা আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার জন্য প্রস্তাব দিয়েছিলাম। আমাদের এটা দেখে সেই একই সময়ে আলবেনিয়াসহ আরও অনেক রাষ্ট্র তাদের দেশের গণহত্যার বিষয়ে স্বীকৃতি পেতে প্রস্তাব দিয়েছিল। জাতিসংঘ সেখানে কৌশলে একটি দিবসকে (৯ ডিসেম্বর) গণহত্যা দিবস হিসেবে ঘোষণা করে।

ইউক্রেন যুদ্ধ নিয়ে তিনি বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের মধ্যে জাতিসংঘের সঙ্গে কোন আলাপ না করেই স্যাংশন বসানো হলো। এর পরিণতি আমরা ভোগ করছি যাদের বিরুদ্ধে স্যাংশন তাদের কিছুই হয় না। যুদ্ধ থামাতে যাই করা হোক তা জাতিসংঘের মাধ্যমে সমন্বয় করা হলে ভালো হয়, কার্যকরী হয়।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading