জ্বালানি সংকটে প্রত্যেকটি দেশ রিজার্ভ ভেঙে খাচ্ছে: তথ্যমন্ত্রী

জ্বালানি সংকটে প্রত্যেকটি দেশ রিজার্ভ ভেঙে খাচ্ছে: তথ্যমন্ত্রী

উত্তরদক্ষিণ । বুধবার, ২৬ অক্টোবর ২০২২। আপডেট ১৭:৩০

রিজার্ভ নিয়ে বিএনপির সমালোচনা করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি যখন ক্ষমতা ছেড়েছে তখন রিজার্ভ ছিল ৩ দশমিক ৪৬ বিলিয়ন। তারপর তত্ত্বাবধায়ক সরকারের সময় ছিল ৬ বিলিয়ন ডলারের কিছু বেশি। সেখান থেকে বর্তমান সরকার ৪৪ বিলিয়ন ডলারে উন্নিত করেছে।

‘এখন করোনার কারণে ক্যাপিটাল মেশিনারিজ আনা বন্ধ ছিল, বিনিয়োগ ও আমদানি বন্ধ ছিল। করোনার পর এগুলো চালু হয়েছে, আমদানিও বেড়েছে তার কারণে রিজার্ভ কিছুটা কমেছে। সাধারণত তিন মাসের রিজার্ভ থাকাই যথেষ্ট। অথচ আমার ৫ মাসের আমদানি ব্যয়ের রিজার্ভ রয়েছে। পৃথিবীর প্রত্যেকটি দেশ এখন সঞ্চয় ভেঙে খাচ্ছে। অর্থাৎ রিজার্ভ ভেঙে খাচ্ছে’, বলেন ড. হাছান মাহমুদ।

টকশোগুলোতে বাংলাদেশের বিদ্যুৎ সমস্যার কথা বলা হলেও বিশ্ববাজারে বিদ্যুৎ ও অর্থনীতির প্রেক্ষাপট তুলে ধরা হয় না বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার (২৬ অক্টোবর) দুপুরে ডিআরইউ’র নসরুল হামিদ মিলনায়তনে ‘ডিআরইউ সাহিত্য পুরস্কার ও লেখক সম্মাননা ২০২২’ এ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। এ সময় বিজয়ীদের নগদ অর্থ, ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

মন্ত্রী আরও বলেন, জার্মানিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এক মিনিটের জন্য বিদ্যুৎ যায়নি। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পর এখন ঠান্ডা পানি গরমের জন্য বিদ্যুৎ দেওয়া বন্ধ রয়েছে। ঠান্ডার দেশটি তার নাগরিকদের গরম পানির পরিবর্তে ঠান্ডা পানি ব্যবহার করতে বলছে। আমেরিকায় নাগরিকদের এসএমএসের মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয় করতে বলা হয়েছে। অস্ট্রেলিয়া, বেলজিয়ামসহ ইউরোপের প্রত্যকটি দেশে বিদ্যুৎ সাশ্রয় করতে বলা হয়েছে। আমরা যেসব দেশকে অনুসরণ করছি সেসব দেশে এখন লোডশেডিং চলছে।

মন্ত্রী বলেন, কয়েকদিন আগের খবরের কাগজে দেখেছি, যুক্তরাজ্যে বিদ্যুৎ সমস্যার কারণে মানুষ কয়েক বেলা খাচ্ছে না। বাড়তি জ্বালানির ব্যয় মেটাতে গিয়ে মানুষের খাবারে টান পড়েছে।

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading