ইন্ডিয়ার নোটে লক্ষ্মী-গণেশের ছবি চান কেজরিওয়াল

ইন্ডিয়ার নোটে লক্ষ্মী-গণেশের ছবি চান কেজরিওয়াল

উত্তরদক্ষিণ । বুধবার, ২৬ অক্টোবর ২০২২। আপডেট ২১:৩০

ইন্ডিয়ার বেহাল অর্থনীতির হাল ফেরাতে নোটে গান্ধীর পাশাপাশি লক্ষ্মী-গণেশের ছবি ছাপানোর আহ্বান জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেন, আমরা সবাই দেখতে পাচ্ছি, কিছুতেই দেশের অর্থনীতির হাল ফিরছে না। সবাই চাই ইন্ডিয়া যেন উন্নত দেশে পরিণত হয়। এজন্য কঠোর পরিশ্রম করে অনেক কাজ করতে হবে। কিন্তু একটা কথা, আপনার সব প্রয়াস সফল হবে তখনই, যখন দেবদেবীর আশীর্বাদ আপনার সঙ্গে থাকবে।

দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, প্রতিদিন নতুন নোট ছাপা হয়। এই ছবিগুলো তাতে ঢুকিয়ে দিলেই হয়। কিন্তু কেন তিনি শুধু লক্ষ্মী-গণেশের ছবিই দিতে বলছেন? কেজরীওয়ালের জবাব, এই দুই দেবদেবীর কৃপা থাকলেই মানুষ সমৃদ্ধির মুখ দেখতে পারে। যেটা আমাদের অর্থনীতিতে বর্তমানে অনুপস্থিত।

এ প্রসঙ্গে নিজের মতো করে উদাহরণও টেনেছেন কেজরীওয়াল। তিনি বলেন, ইন্দোনেশিয়ার দিকে তাকান। সেখানে ২-৩ শতাংশ হিন্দু জনসংখ্যা আছে। কিন্তু ওদের নোটের উপর গণেশজির ছবি আছে। ইন্দোনেশিয়া করতে পারলে আমরা কেন পিছিয়ে থাকবো?

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading