মীরসরাইয়ে ড্রেজারডুবি: বাকি ৪ লাশ উদ্ধার

মীরসরাইয়ে ড্রেজারডুবি: বাকি ৪ লাশ উদ্ধার
সংগৃহীত ছবি

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২। আপডেট ১৩:০৬

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বিরূপ আবহাওয়ার মধ্যে চট্টগ্রামের মীরসরাইয়ে সাগরে ডুবে যাওয়া বালুর ড্রেজারের নিখোঁজ বাকি চার শ্রমিকের লাশও উদ্ধার করা হয়েছে।

মীরসরাইয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুর রহমান জানান, বুধবার গভীর রাতে ড্রেজারের ভেতর থেকে একজন এবং বৃহস্পতিবার সকালে আরও তিনজনের লাশ উদ্ধার করা হয়।

এ নিয়ে ডুবে যাওয়া ড্রেজারের নিখোঁজ আট শ্রমিকের সবার লাশ উদ্ধার করা হলো।

উদ্ধার কাজে থাকা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল হারুণ পাশা বলেন, ‘ডোবার পর উল্টে যাওয়া ড্রেজারের কয়েকটি অংশ কেটে ভেতর থেকে তিনটি লাশ উদ্ধার করা হয়। অন্য লাশটি পাওয়া যায় বালুর ভেতরে।’

তাদের মধ্যে তিনজনের নাম পাওয়া গেছে। তারা হলেন, আবুল বশার, তারেক ও শাহিন আলম। এ নিয়ে ডুবে যাওয়া ড্রেজারের নিখোঁজ আট শ্রমিকের লাশ উদ্ধার হয়েছে।

নিখোঁজ সবার লাশ উদ্ধার হওয়ায় বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উদ্ধার অভিযান শেষ করা হয়েছে বলে জানান তিনি।

সোমবার রাত ১১টার দিকে ঝড়ের মধ্যে মীরসরাইয়ের বামনসুন্দর খাল ও বঙ্গোপসাগরের সংযোগ অংশে ‘সৈকত এন্টারপ্রাইজ-২’ নামের ড্রেজারটি ডুবে গেলে ওই আট শ্রমিক নিখোঁজ হন।

ইউডি/ এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading