ইন্ডিয়ায় ফিরছে কোহিনুর!

ইন্ডিয়ায় ফিরছে কোহিনুর!
সংগৃহীত ছবি

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২। আপডেট ১৯:১০

ইতিহাস গড়ে ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদে বসেছেন ঋষি সুনাক। তার পরই নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে অজস্র মিম। ইন্ডিয়ার ক্রিকেটার আশিস নেহরার চেহারা সঙ্গে ঋষির মিল নিয়ে নেটিজেনদের মধ্যে হয়েছে বহু আলোচনা।

‘এবার ইন্ডিয়ায় ফিরিয়ে দেওয়া হোক কোহিনূর’- এই দাবিও উঠেছে নানা মহল থেকে। সব মিলিয়ে, এবার নিশ্চিতভাবে ইন্ডিয়ায় ফিরে আসতে চলেছে কোহিনুর- এ নিয়ে চলছে জল্পনা-কল্পনা। কলকাতা থেকে প্রকাশিত সংবাদ প্রতিদিন করেছে এমনই এক প্রতিবেদন।

সেখানে বলা হয়েছে, এরই মধ্যে মহামূল্যবান এই হিরা ইন্ডিয়ায় ফিরিয়ে আনার ‘মাস্টারপ্ল্যান’ তৈরি করে ফেলেছেন আমজনতা! শুধু তা-ই নয়, আমজনতার এই পরিকল্পনায় পাশে দাঁড়িয়েছেন বিখ্যাত শিল্পপতি হর্ষ গোয়েঙ্কাও।

টুইট করে এই মাস্টারপ্ল্যানের কথা জানিয়েছেন গোয়েঙ্কা নিজেই। তাঁর এক বন্ধুই কোহিনুর ফেরাতে সমস্ত পরিকল্পনা কষে ফেলেছেন। ঠিক কী কী করলেই ইন্ডিয়ায় ফিরে আসবে কোহিনুর? বিস্তারিত জানিয়েছেন হর্ষ।

তিনি বলছেন- ‘প্রথমে ব্রিটেনের প্রধানমন্ত্রীকে ইন্ডিয়ায় আমন্ত্রণ করতে হবে। তারপরে বেঙ্গালুরুতে নিজের শ্বশুরবাড়ির আত্মীয়দের সঙ্গে দেখা করতে যাবেন সুনাক। সেই সময়ের মধ্যেই ওস্তাদের মার দিতে হবে। কারণ বেঙ্গালুরুর ট্রাফিক জ্যামে আটকে পড়ে দীর্ঘক্ষণ গাড়ি থেকে বেরতে পারবেন না ঋষি। তখনই কিডন্যাপ করে নিতে হবে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে।’

হর্ষ গোয়েঙ্কাও বলছেন, ‘কিন্তু বেঙ্গালুরুর জ্যামের সঙ্গে কোহিনুর ফেরানোর কী সম্পর্ক? এখানেই কাজে লাগবে ক্রিকেটার আশিস নেহরাকে। অবিকল ঋষির মতো দেখায় তাঁকে। ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে তাঁকেই বসিয়ে দেওয়া হবে। কেউ চিনতে পারবে না। তারপর তো আর কোনও সমস্যা নেই। ব্রিটেনে গিয়ে কোহিনুর ফেরানোর সমস্ত নথিপত্রে সই করে দেবেন ‘‘ব্রিটিশ প্রধানমন্ত্রী’’। পাকাপাকিভাবে ইন্ডিয়ায় ফিরে আসবে কোহিনুর।’

তবে অনেকের মতে, সুনাককে কিডন্যাপ করার কোনও দরকারই নেই। কারণ বেঙ্গালুরুর ট্রাফিকে যতক্ষণ সময় লাগে, তার মধ্যে ব্রিটেনে গিয়ে সমস্ত কাগজে সই করে ফিরে আসবেন নেহরা।

হর্ষের এই টুইটের পরে চুপ করে থাকেননি নেটিজেনরাও। কীভাবে এই প্ল্যানকে আরও সফল করে তোলা যায়, তা নিয়ে মতামত দিয়েছেন সকলে। তবে আশিস নেহরা মুখ খুললেই সমস্ত প্ল্যান ভেস্তে যাবে, এমন আশঙ্কাও করেছেন নেটিজেনরা। কারণ ব্রিটিশ উচ্চারণে ইংরেজি বলতে পারবেন না তিনি। তবে অধিকাংশের মতে, এমন সুন্দর প্ল্যান প্রকাশিত হয়ে গেল, তাই এভাবে কোহিনুর ফিরিয়ে আনা যাবে না।

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading