দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২। আপডেট ১৫:১৫

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৫২ প্রতিষ্ঠানের মধ্যে ৭৩টির দর বেড়েছে, ৫৯টির দর কমেছে, ২২০টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে সিনোবাংলার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আগের কার্যদিবস বুধবার সিনোবাংলার ক্লোজিং দর ছিল ৬০ টাকা ২০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৭৮ টাকা ২০ পয়সা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১৮ টাকা বা ২৯.৯০ শতাংশ বেড়েছে।

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে আফতাব অটোর ১০.১৫ শতাংশ, সেনাকল্যাণ ইন্সুরেন্সের ৯.৯৪ শতাংশ, বসুন্ধরা পেপারের ৯.৯৩ শতাংশ, নাভানা ফার্মার ৯.৮৯ শতাংশ, নাভানা সিএনজির ৯.৭০ শতাংশ, ইনফরমেশন সার্ভিসেসের ৮.৫৪ শতাংশ, বিকন ফার্মার ৮.১৮ শতাংশ, ইউনিক হোটেলের ৭.৯৮ শতাংশ এবং ইনডেক্স এগ্রোর ৭.৬২ শতাংশ দর বেড়েছে।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading