সরকার পতন নিশ্চিত না করে ঘরে ফিরবে না বিএনপি: আমির খসরু

সরকার পতন নিশ্চিত না করে ঘরে ফিরবে না বিএনপি: আমির খসরু

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২। আপডেট ১৫:০৭

সরকার পতন নিশ্চিত না করে বিএনপি এবার ঘরে ফিরবে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেছেন,‘বিএনপি জনগণকে নিয়ে জীবনবাজি রেখে আন্দোলনে নেমেছে। সেখান থেকে কেউ তাদের রুখতে পারবে না।’

যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) জিয়াউর রহমানের সমাধিতে সংগঠনের নেতাদের সঙ্গে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

২০১৪ সালে রাজনৈতিক সহিংসতার কারণে প্রথম ৬ মাসে চারটি খাতে ৪৯ হাজার কোটি টাকারও বেশি ক্ষতি হয়ে বলে জানিয়েছিল সিপিডি৷ ছবি: ডয়েচেভেলে

আন্দোলনে রয়েছে পার্থক্য

২০১৩ থেকে ২০১৫ সালে হরতাল-অবরোধের মতো কর্মসূচি দেওয়ার পর চলতি বছরের গত আগস্টের তৃতীয় সপ্তাহের শেষে আবার টানা কর্মসূচিতে বিএনপি। আগের কর্মসূচির তুলনায় বিএনপির এবারের কর্মসূচিতে রয়েছে গুণগত পার্থক্য।

এবার দলটি নেতা-কর্মীদের বেশি সম্পৃক্ত করে বড় বড় সমাবেশে জোর দিচ্ছে। ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত যানবাহনে পেট্রোল বোমা হামলা এবার নেই। তবে পুলিশের সঙ্গে সংঘর্ষে পাঁচজন নেতা-কর্মীর প্রাণহানি হয়েছে।

আমির খসরু দাবি করেন, ‘শুধু ডিসেম্বরই নয়, সরকারের পতন পর্যন্ত বিএনপি মাঠের আন্দোলনে থাকবে।

আন্দোলনে বাধা পরিবহণ ধর্মঘট

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আমির খসরু বলেন, ‘এ সরকার জনগণকে ভয় পায় বলেই বিএনপির গণসমাবেশের পূর্বে বাস ধর্মঘট ডাকা হচ্ছে। বরিশালে সমাবেশের আগের দিন ধর্মঘট ডাকা তারই প্রমাণ।’

গত ১৫ অক্টোবর ময়মনসিংহে এবং ২২ অক্টোবর খুলনায় বিএনপির সমাবেশের দিন বাস ধর্মঘট ডেকেছিল মালিক সমিতি। আগামী ৫ নভেম্বর বরিশালে সমাবেশের ১০ দিন আগেই মালিক সমিতির পক্ষ থেকে ঘোষণা এসেছে তারা বাস চালাবে না।

কারণ হিসেবে তারা বলেছেন, পদ্মা সেতু হওয়ার পর থেকে দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলা থেকে আসা গাড়ির চলাচল বেড়েছে। এই সময়ও অবৈধ তিন চাকার যানবাহন চলার কারণে সড়কে দুর্ঘটনা কমছে না। তাই তারা চান মহাসড়ক থেকে এসব থ্রি-হুইলনার তুলে দেওয়া হোক। মূলত এই দাবিতেই তারা পরিবহণ ধর্মঘট ডেকেছেন বলে দাবি করা হচ্ছে।

৫ নভেম্বর বরিশালে বিএনপির সমাবেশ রয়েছে। তাদের সমাবেশে বাধা দিতে এ ধর্মঘট কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, ওই দিন কোনো রাজনৈতিক দলের সমাবেশ রয়েছে কি না তা তারা জানেন না।

ইউডি/ এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading