ভরণপোষন না দেওয়ায় মায়ের মামলায় ছেলে-পুত্রবধূ গ্রেপ্তার

ভরণপোষন না দেওয়ায় মায়ের মামলায় ছেলে-পুত্রবধূ গ্রেপ্তার
মায়ের মামলায় গ্রেপ্তারকৃতরা পুলিশের মাঝে। সংগৃহীত ছবি

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২। আপডেট ১৮:০৮

ভরণপোষন দেওয়া তো দূরের কথা কিছু বললেই মাকে দেওয়া হতো মারধরের হুমকি। নিজের সন্তান ও তার স্ত্রীর এমন আচরনে ক্ষুব্ধ হয়ে জহুরা খাতুন গেলেন থানায়। দিলেন অভিযোগ।

পুলিশ অভিযোগের বিষয়টি জানায় আদালতকে। আদালত বিষয়টি আমলে নিয়ে মামলা হিসেবে গ্রহন করতে পুলিশকে নির্দেশ দেন। ওই মামলায় গ্রেপ্তার করা হয় সাইফুল্লাহ ও তার স্ত্রী রুমা খাতুনকে।

ঘটনাটি ঝিনাইদহ সদরের ব্যাপারীপাড়ার। ভুক্তভোগী জহুরা খাতুন গত ১৮ অক্টোবর রাতে থানায় গিয়ে তার ছেলে ঝিনাইদহ প্রাইমারি টিচার্স ট্রেইনিং ইনস্টিটিউটের (পিটিআই) ইনসট্রাক্টর মো. সাইফুল্লাহ ও তার স্ত্রী রুমা খাতুনের বিরুদ্ধে অভিযোগ দেন। ওই অভিযোগের ভিত্তিতে বুধবার (২৬ অক্টোবর) রাতে ঝিনাইদহ সদরের ব্যাপারীপাড়া থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।

ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading